হোম > সারা দেশ > ঢাকা

পাগলা কুকুরের কামড়ে আহত ১৬, আতঙ্কে তিন গ্রাম

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি ‘পাগলা কুকুরের’ আক্রমণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার তিনটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকার মহাখালী জলাতঙ্ক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার বগাদী গ্রামে প্রথমে কুকুরটি কয়েকজনকে কামড়ায়। পরে সেটি পাশের রামচন্দ্রদী ও জালাকান্দি গ্রামে গিয়ে সামনে যাকে পেয়েছে, তাকেই আক্রমণ করে। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন। তাঁদের মধ্যে জুবায়ের (৫), জান্নাতুল ফেরদৌস (৩২), কুলসুম (৪০), ডলি (৪৫), রায়হান (২০), জাহাঙ্গীর (৪০), ওমর আলী (৭০), সাগরিকা (৩০), ফাতেমা (৩৫) ও হাওয়া (৩০)-এর নাম জানা গেছে। আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বগাদী গ্রামের বাসিন্দারা জানান, প্রথমে জুবায়ের নামে এক শিশুকে কামড়ানোর পর কুকুরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে অভিভাবকেরা শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল জানান, আহতদের হাসপাতালে এনে জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য মহাখালী জলাতঙ্ক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত পাগলা কুকুরটি আটক বা নিধনের দাবি জানিয়েছেন, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর