হোম > সারা দেশ > ঢাকা

আমার নেতা-কর্মীদের অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে

আহমেদ আযম খান

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের বিএনপি প্রার্থী আহমেদ আযম খান অভিযোগ করেছেন, তার নেতা-কর্মীদের অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এক স্বতন্ত্র প্রার্থী বহিরাগত অস্ত্রধারীদের এনে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছেন।

শনিবার রাতে সখিপুর উপজেলার নলুয়া বাজারের পূর্ব পাশে একটি মন্দির এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।

আহমেদ আযম খান বলেন, “আমরা নির্বাচনের মাঠে নেমেছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। তিনি বহিরাগতদের এনে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছেন এবং পরিস্থিতি রক্তাক্ত করার অপচেষ্টা করছেন।”

তিনি আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কোটি কোটি টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। “বিকাশের মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। এতে সামাজিক, রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে,” বলেন তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বিএনপি প্রার্থী বলেন, “আমি বারবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, কিন্তু প্রশাসন একপেশে আচরণ করছে। শত শত কোটি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে—এটা চরম আচরণবিধি লঙ্ঘন। তাহলে তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন?”

তিনি দাবি করেন, তার দলের বিভিন্ন নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। “এই পরিস্থিতি চলতে থাকলে এর দায় প্রথমেই প্রশাসনকে নিতে হবে,” বলেন তিনি।

আহমেদ আযম খান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনো সময় আছে। যারা হাজার হাজার গার্মেন্টস কর্মী এনে নির্বাচনি পরিবেশ নষ্ট করছে, তাদের চিহ্নিত করুন এবং আইনানুগ ব্যবস্থা নিন।”

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল: বিএনপি নেত্রী হেলেন

নির্বাচন বর্জনের ঘোষণা মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. রফিকুল ইসলামের

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি হলে হাত ভেঙে দেয়া হবে: রিতা

জামায়াত-এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

বিএনপি প্রার্থী রিতার পক্ষে রিকশাশ্রমিকদের ব্যতিক্রমী র‍্যালি

যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুরুত্বপূর্ণ আসামিকে সঙ্গে নিয়ে প্রচার, বিএনপি প্রার্থীকে নিয়ে সমালোচনা