হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে রাতের আঁধারে রাস্তায় মিলল লাশ

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

সিংগাইরে রাতের আঁধারে রাস্তায় মিলল লাশ

মানিকগঞ্জের সিংগাইরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমজাদ হোসেন (৪৩) নামের এক ব্যক্তি। তার লাশ মিলল রাস্তায়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে পুলিশ উপজেলার চান্দহর ইউনিয়নের বকচর–আনন্দবাজার সড়কের নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত আমজাদ হোসেন চর চামটা গ্রামের মৃত বদু মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন আমজাদ। এরপর আর ফেরেননি। ভোরে স্থানীয় কামাল হোসেনের মাধ্যমে খবর পান যে সড়কের পাশে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন এবং লাশের পাশেই পড়ে থাকা স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন।

তিনি অভিযোগ করেন, নৃশংস মারধরের ফলে স্বামীর মুখমণ্ডল থেঁতলে যায়, যা স্পষ্ট হত্যাকাণ্ড। কারা এমন ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট করে বলতে পারেননি নিহতের স্ত্রী।

এ সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, নিহত আমজাদের বিরুদ্ধে থানায় চারটি মাদকের মামলা রয়েছে। কিছুদিন আগে মাদক ব্যবসা নিয়ে জানু নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধের ঘটনা ঘটে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরো জানান, থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

এদিকে, চান্দহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন জানান, লাশের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি