হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর-২ আসনে ইসলামী আন্দোলনসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের আবেদন বৈধ ঘোষণা করা হলেও তথ্যের গরমিল ও নিয়মের ব্যত্যয় ঘটায় ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।

তিনি জানান, শরীয়তপুর-২ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইমরান হোসেন, গনঅধিকার পরিষদের প্রার্থী আক্তারুজ্জামান সম্রাট, জনতার দল পারভেজ মোশাররফ, তিন স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, মো. আলমগীর হোসেন, মো. নাসিরের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন বাতিল হওয়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ইমরান আমার দেশকে বলেন, দাখিল করা মনোনয়নে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে শুরুর দিনটি উল্লেখ না করায় আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে আমি এ বিষয়ে আপিল করবো।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে