হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট কারচালক নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় এক প্রাইভেট কারচালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মন্ডল ঢাকার সাভার এলাকার বাসিন্দা।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৫-২৪৭৮) ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২৭-০২৪৮) দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার মহিউদ্দিন মন্ডল ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে এবং ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মহাসড়কে যান চলে স্বাভাবিক করে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল