ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাবলাতলা প্রধান সড়কে শনিবার সন্ধ্যা ৭টায় বালুবাহী ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মিন্টু পাটাদার (৪১) উপজেলার চর সর্বান্দিয়া গ্রামের জমির পাটাদারের ছেলে।
জানা যায়, ঘটনার সময় রেজিস্ট্রেশনবিহীন একটি পুরাতন ট্রাক উপজেলা থেকে জেলা শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা মাদরাসার কাছে পৌঁছলে বিপরীতমুখী একটি মোটরসাইকেল ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মিন্টু পাটাদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটি জব্দ করে।
জেডএম