হোম > সারা দেশ > ঢাকা

দেশের ছেলে মেয়েরা সত্যের মুখে দাঁড়িয়ে লড়তে পারে

সমাজকল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার।

তিনি বলেন, আমাদের দেশের ছেলে মেয়েরা সত্যের মুখে দাঁড়িয়ে লড়তে পারে । দীর্ঘ দিনের পুঞ্জীভূত উচ্ছৃঙ্খলতা নিরসনে মাঠে নেমে পড়ল এ দেশের ছেলে মেয়েরা, শুরু হতে লাগলো পরিবর্তনের হাওয়া। আমাদের লজ্জা হওয়া উচিত কেন আমরা বড়রা এই উচ্ছৃঙ্খলতা নিরসন করতে পারিনি। ২৪ এর গণ-অভ্যুত্থানে আমাদের ছোট ছোট বাচ্চারা তা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই গণঅভ্যুত্থানে ৭০ শতাংশ মেয়ে অংশ নিয়েছে, তারা সাইবার বুলিং-এর শিকার হচ্ছে।

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন যথা সময়ে হবে। নির্বাচনের পথে যদি অতিরিক্ত সহিংসতা হয় তাহলে নির্বাচন ভন্ডুল হয়ে যাবে। সেটা যেন না হয়, সেজন্য পুলিশ প্রশাসনের সঙ্গে জনগণকেও সরকারের পাশে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করে যাচ্ছে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমরা দায়িত্ব অর্পণ করে যাবো। যাতে তারা সুনামের সাথে মাথা উঁচু করে এ দেশের মর্যাদা রক্ষা করে কাজ করতে পারে।

উপদেষ্টা আরো বলেন, দীর্ঘ ১৬ বছরের অনিয়ম, দুর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও নারীদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের শিশুদেরকে যদি আমরা সঠিক পথে গড়ে তুলতে না পারি তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাবো।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন, পরিচালক খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উপজেলার ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

আড়াইহাজারে প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত

রাষ্ট্রপতি জিয়া দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়ন করেন: স্বাস্থ্যমন্ত্রী

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির দায়ে যুবক গ্রেপ্তার

সড়কে খুঁটি রেখে সিসি ঢালাই, তোপের মুখে সরিয়ে নিল বিদ্যুৎ বিভাগ

মধুপুরে চাঁদা না দেওয়ায় মারধর, দোকান ভাঙচুর

কালবৈশাখী ঝড়ের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

অকাল বন্যা ও ঋণের চাপে বিপর্যস্ত কিশোরগঞ্জের বর্গাচাষিরা