হোম > সারা দেশ > ঢাকা

ষড়যন্ত্রকারীদের সফল হতে দেবো না: আবু আশফাক

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ভারতে বসে হাসিনাসহ যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তা সফল হতে দেয়া হবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করব।

শুক্রবার রাতে দোহারের নারিশা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততার লক্ষ্যে কর্মী সমাবেশ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। এই দেশ একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। নতুন বাংলাদেশ গড়তে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। তখন তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে। এতে জীবনযাত্রার মান সুরক্ষিত, বেকারত্ব কমাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষি, শিল্প ও সেবা খাত দ্রুত এগিয়ে যাবে। অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন।

এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ করে আবু আশফাক বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তাই গণতান্ত্রিক সরকার চাই। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এখন মানুষকে ভোট দেয়ার সুযোগ করে দিন।

ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাসেম ব্যাপারীর সভাপতিত্বে সমাবেশে আরো ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক আছিরউদ্দিন বাচ্চু, সেন্টু ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সফিকুর রহমান খন্দকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম আক্তার সম্পা, সাধারণ সম্পাদক মিনু আক্তার, যুগ্ম সম্পাদক রুবিনা রাজসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতারা।

/এফ/

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা