হোম > সারা দেশ > ঢাকা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩ বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

ছবি: আমার দেশ।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দুপক্ষের মাঝে সংঘর্ষে ১৩টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষের ঘটনায় খাতিয়াল এলাকার আব্বাস চৌধুরী (৪৭) নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৫ জন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘আবুল আর আব্বাস গ্রুপের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজকের ঘটনার সূত্রপাত। এ ছাড়াও দুই গ্রুপের মধ্যে জায়গা জমি নিয়েও বিরোধ রয়েছে। দুপক্ষই ক্ষমতার শক্তি পদর্শনে ইসু্্যও আছে। দুদিন আগেও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটে। আজকে সেই সংঘাত বড় আকারে সংঘঠিত হয়। আনোয়ার-আবুল গ্রুপের ১৩টি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাতিয়াল এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনার পরে আব্বাস চৌধুরীকে একা পেয়ে তাকে কুপিয়ে গুরতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা যায়।

এক পর্যায় আব্বাসের লোকজন সংঘবদ্ধ হয়ে আবুল জমাদ্দারের বাড়িসহ তাদের লোকজনের বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এতে আবুল জমাদ্দার, আনোয়ার জমাদ্দার, বেল্লাল জমাদ্দার, সিরাজ জমাদ্দারের ১৩টি বসতঘরে লুটপাট ও ভাঙচুর শেষে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়। বাঁধা দিতে গেলে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণসহ সংঘাত নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুনে পুড়ে গেছে ১৩টি বসতঘর।

আগুনে ক্ষতিগ্রস্ত বেল্লাল জমাদ্দার বলেন, ‘আমাদের জানই বাঁচে না। মালামাল সরাবো ক্যামনে। আগুনে আমার ঘরবাড়ি সব পুড়ে ছাই হইয়া গেছে। শুধু আমি একা নই, জমাদ্দার বংশের ১৩টি ঘরে কিছু আর বাকি নাই। সব পুড়ে শ্যাষ। আমরা কোন কিছু বোঝার আগেই আব্বাসের লোকজন হঠাৎ এই হামলা চালিয়েছে। এতে করে আমাদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এ হামলার বিচার চাই।’

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর