হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৪

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারের পুলিশ টাউনের সামনে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চার জন। এদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে। নিহতদের মধ্যে ফারুক হোসেন সিদ্দিকী (৫২) ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিহত অন্যরা হলেন- তার স্ত্রী মহাসীনা (৪২), বড় ছেলে ছোয়াদ সিদ্দিকী (১৩), স্ত্রীর বোন সীমা (৪২)।

ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন রিপন আমার দেশকে বলেন, তাদের স্কুলের প্রধান শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী। তিনি তার অসুস্থ ছেলে ছোয়াদের চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। পথে সাভারে এ দুর্ঘটনা ঘটে।

এতে তার স্ত্রী, ছেলে, স্ত্রীর বোন নিহত হয়েছে। বাড়িতে আরেক শিশুসন্তান ফাহিম সিদ্দিকীকে রেখে তারা ঢাকায় যাচ্ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকার্ত আত্মীয়স্বজনসহ এলাকাবাসী।

এমবি

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী