হোম > সারা দেশ > ঢাকা

সাফারি পার্কের দেয়াল টপকে নীলগাই উধাও

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়েছে একটি নীলগাই। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর পাঁচদিন পার হলেও নীলগাই উদ্ধারে চলছে পার্ক কর্তৃপক্ষের অভিযান।

পার্ক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্কের পুরাতন দেওয়াল ভেঙে নীলগাই পালিয়ে যায়। অবশেষে প্রাণিটি যেন কোনো মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন, সাফারি পার্কের পুরাতন দেওয়াল ভেঙে নীলগাই পালিয়ে যাওয়ার খবর পেয়ে পাঁচদিন ধরে চেষ্টা করছি। জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে। পার্কের পুরাতন দেওয়াল মেরামত জরুরি হয়ে পড়েছে। তা নাহলে বাকি প্রাণিগুলো যেকোনো সময় পালিয়ে যাবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, নীলগাই উধাও হওয়ার বিষয়ে অবগত নই। সাফারি পার্ক কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানাননি। তারা সহযোগিতা চাইলে আমরা সার্বিক সহযোগিতা করবো।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী