হোম > সারা দেশ > ঢাকা

২০০ পিস ইয়াবাসহ দুই মাদক গডফাদার আটক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক গডফাদারকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চৌরাশী বাজিতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন চৌরাশী বাজিতপুর গ্রামের মো. আজিজুল হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩২) এবং একই গ্রামের সিকাম মাতুব্বরের ছেলে মো. বিল্লাল মাতুব্বর (৩১)।

রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায়। টিমে নেতৃত্ব দেন এস আই তারিকুল ইসলাম। অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।

ওসি মাসুদ খান আরও বলেন, রাজৈর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি