হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিক দিবস দিয়া আমাগো কি অইবো?

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

‘বাবারে আমরা কাম করি ভাত খাই। কাম না করলে খাওয়াইবো কেডায়? শ্রমিক দিবস দিয়া আমাগো কি অইবো?’

বৃহস্পতিবার দুপুরে এ কথা বলছিলেন গাছ কাটা শ্রমিক সেরাজ দফেদার। তিনি সহযোগী রমিজ উদ্দিন (৪৫) নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের বাসু মিয়ার বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন।

মহান মে দিবস সম্পর্কে অ্যাড. জিয়া হায়দার ডিপটি বলেন, দেশের আপামর শ্রমিকর শ্রমিক দিবসের তৎপর্য সম্পর্কি জানে না এটা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দেরই ব্যর্থতা। দেশের বর্জুয়া রাজনীতিবীদরা এটা তাদের জানায়নি। আর আমাদের সিমিত সামর্থের কারণে আমরাও ব্যর্থ হয়েছি। শ্রমিকদের সচেতন করতে তাদের প্রকৃত বন্ধু যারা তাদেরকেই এগিয়ে আসতে হবে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, শ্রমিক দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্ব ভূমিকা সবসময় ছিলো। শ্রমিকদের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও আস্থা ছিলো। তিনি শ্রমিকদের সাথে সবসময় একতা বন্ধ হয়ে কাজ করেছেন শ্রমিকদের মূল্যায়ন করেছেন। তার প্রতিফলনে আজ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরন শুরু করেছেন এবং শ্রমিকদের প্রতি মূল্যায়ন করে শ্রমিকদের জন্যও কাজ করে যাচ্ছেন।

জেডএম

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫