হোম > সারা দেশ > ঢাকা

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নৃত্য করে বিএনপি নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নৃত্য করে ভাইরাল বিএনপি নেতা বহিষ্কার।

রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোড়াই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করে ব্রাজিলের বিজয় উদযাপন করতে গিয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরা অবস্থায় নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমই

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

৫ আগস্টের পর দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ