হোম > সারা দেশ > ঢাকা

সিন্ডিকেটের তৈরি কৃত্রিম সংকট তদারকির মাধ্যমে সমাধান করা হবে

সাংবাদিকদের প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

খাদ্য ও কৃষি খাতে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি কৃত্রিম সংকট প্রতিনিয়ত তদারকির মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মনিটরিং তথা নিয়মিত তদারকির মাধ্যমে সব সমস্যা সমাধান করা সম্ভব।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, ইতোমধ্যে বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছেন, তারা কাজ করে যাচ্ছেন। মাত্র আমরা যাত্রা শুরু করলাম। আমি আমার জায়গা থেকে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।

এর আগে জেলাপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিসয় সভায় জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’