হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ৭ লাখ টাকার ভেজাল মাল উদ্ধার

কারখানার মালিকসহ আটক ২

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বিপুল পরিমাণে ভেজাল মালামাল উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিকসহ দুজনকে আটক করা হয়।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে বিপুলসংখ্যক ভেজাল মালামাল ও তার কাঁচামাল জব্দ করা হয়। প্রায় ৭ লক্ষ টাকার ভেজাল মালামাল ও কাঁচামাল এ সময় নষ্ট করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালাম বেপারীর বসতবাড়ির ভেতরের কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভেজাল মালামাল ও কাচামাল উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন ভেজাল কারখানা মালির বাশকান্দি ইউনিয়নের কালাম বেপারীর ছেলে রমজান বেপারী (২০)। অপরজন হলেন দ্বিতীয় খণ্ড ইউনিয়নের চুন্নু মোল্লার ছেলে

রাসেল মোল্লা (৩০)। আটক কারখানার মালিক রমজান বেপারীকে এক মাসের কারাদণ্ড এবং

নকল সিগারেট বিক্রেতা রাসেল মোল্লাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সময় জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য, বিভিন্ন মুখরোচক খাদ্য,কোমল পানীয়, নকল সিগারেট এবং বিভিন্ন রকমের খাদ্য তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া সাধারণ মানুষের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিছু জব্দকৃত পণ্য শিবচর পৌর বাস টার্মিনালে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘আমরা বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি কারখানায় অভিযান পরিচালনা করি। অভিযানের সময় কারখানার ভেতর থেকে বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য, কোমল পানীয়, নকল সিগারেট উদ্ধার করি। আমরা শিবচর উপজেলায় জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবো যাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের মালামাল কেউ বিক্রি বা ভেজাল মালামাল উৎপাদন করতে না পারে।

এ অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুর হক ও শিবচর থানা পুলিশের একটি টিম।

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১