হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়নের শেখেরঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নাঈম (২৭) বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশে একটি পুকুর ভাড়া নিয়ে মাছের চাষ করতেন।

নাঈমের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নাঈম মাছের প্রজেক্ট দেখতে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবার ফোন দিলে তিনি কল কেটে দেন, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

জেডএম

নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ মিসরীয় পুত্রবধূ

টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় বাইকচালক নিহত

আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আর্জেন্টিনার নারী সমর্থকের বাসায় আটক ব্রাজিল সমর্থক

চোর সন্দেহে আটককে কেন্দ্র করে সংঘর্ষ: মামলা, গ্রেপ্তার ৩

বড় ভাইয়ের বিয়ের দিনে প্রাণ গেল ছোট ভাইয়ের

গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকজন

হোসেনপুরে অটোরিকশার চাপায় একজন নিহত

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই