হোম > সারা দেশ > ঢাকা

পুকুরে মিলল নিখোঁজ সবজি ব্যবসায়ীর লাশ

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে নিখোঁজ হওয়ার এক দিন পর বাড়ির পাশের পুকুরে মিলল এক সবজি ব্যবসায়ীর লাশ।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মূলচর গ্রামে পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত দ্বীন ইসলাম কাজী ওরফে পাখি একই গ্রামের খোকন কাজীর ছেলে। তিন কন্যাসন্তানের এই বাবা পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাত ১টার দিকে নিজের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন পাখি। এর মধ্যে রোববার সকালে অজ্ঞাত কেউ পরিবারকে জানায়, পাখিকে টাঙ্গাইলে আহত অবস্থায় পাওয়া গেছে এবং টাকা নিয়ে সেখানে যেতে হবে। এই খবরে পরিবারের কিছু সদস্য টাঙ্গাইলে চলে যান। এদিকে বিকেল ৫টার দিকে বাড়িতে থাকা স্বজেরা পুকুরে পাখির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

টংগিবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, নিহতের পরিবার বিকেল ৪টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করে যায়। ডায়েরি শেষে বাড়ি ফেরার পথেই স্বজনেরা পুকুরে লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করে।

পরিবারকে মিথ্যা তথ্য দিয়ে টাঙ্গাইলে সরিয়ে রাখার বিষয়টি এই মৃত্যুকে রহস্যজনক করে তুলেছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে টংগিবাড়ী থানা।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল