হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গী থেকে নিখোঁজ তিন শিশু বরিশাল থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশালের কাজিরহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ উদ্ধার হওয়া শিশুদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উদ্ধার হওয়া শিশুরা হলো টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ব্যাংকপাড়ার বাসিন্দা মিতু আক্তার (১২), ইমাম মাহদী (৫) ও কাইফা (১২)। সোমবার তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ মে বিকেলে টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে তিন শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ শিশুদের উদ্ধারে অভিযান শুরু করে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার সকালে বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তিন শিশুকে উদ্ধার করে স্থানীয় থানার সহায়তায় নিরাপদে টঙ্গীতে নিয়ে আসা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অনেক চেষ্টার পর তিন শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, শিশুরা কীভাবে এবং কার মাধ্যমে বরিশালে পৌঁছেছে, সে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শিশুদের ফিরে পাওয়ায় তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় এলাকায়ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল বলে স্থানীয়রা জানান।

ভিক্ষুকের লাশ উদ্ধার, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ

নরসিংদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

পল্লী চিকিৎসক হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

মধুখালীতে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

ফতুল্লায় পোশাক কারখানা থেকে কর্মকর্তার লাশ উদ্ধার