হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে হাজারো মানুষকে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ছবি: আমার দেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা আব্দুল জব্বার পলিটেকনিক ইনস্টিটিউটে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারের অধিক রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিনা মূল্যে চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা। এই ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য আহবান জানান তারা।

এ সময় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করা হয়। পুরো কার্যক্রমে প্রায় ১০০ জনের বেশি বিভিন্ন স্তরের জনবল সরাসরি সম্পৃক্ত ছিলেন।

এ ব্যাপারে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘আমরা অসহায় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করছি। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। এই ধরনের সেবা ভবিষ্যতেও চলতে থাকবে।’

এমএইচ

রাস্তার ইট দিয়ে চলছে বাথরুম নির্মাণের কাজ

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

লিবিয়ায় নিখোঁজ রাজৈরের নয়ন, জীবিত না মৃত জানে না পরিবার

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মা-বাবা দুজনই প্রবাসে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ট্যাটাবিদ্ধসহ আহত ১২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু

টঙ্গীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবর্ষণ