হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ আহত ১

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার (১৫ মার্চ) সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেয়। সিএনজি সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)-সহ তিনজন নিহত হয়। গুরুতর আহত হয় একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ইছামতি নদীর সেতু

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না