হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২১ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে ৭০টি অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসমক্ষে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে জেলেদের সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগও জোরদার করা হবে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে।

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল সেঁজুতির লাশ‎

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডামুড্যায় ভাঙা সড়ক মেরামত করল জামায়াত নেতা

শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা

শরীয়তপুরে আ.লীগের ঝটিকা মিছিলের পর এবার পোস্টারিং

ভরা মৌসুমে কাঁঠালের জমজমাট বেচাকেনা

নিকলী হাওরে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা কারাগারের কার্যক্রম শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপি এমপির ছেলে