হোম > সারা দেশ > ঢাকা

নুরা পাগলার মাজারে হামলা ও হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড জুরান মোল্লা পাড়া নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ভক্ত মো. রাসেল মোল্লা হত্যার ঘটনায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হলেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে নজরুল ইসলাম নজির (৩৩)।

এ ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় ইতোমধ্যে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহত রাসেলের বাবা আমজাদ মোল্লা সোমবার রাতে সাড়ে তিন থেকে চার হাজার জনকে অজ্ঞাত আসামি করে গোয়ালন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব গণমাধ্যমকে জানান, পুলিশের ওপর হামলা মামলায় ১৬ জন এবং রাসেল হত্যা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নজিরসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর স্থানীয় ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর নুরাল পাগলের দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। অভিযোগ রয়েছে পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। ওই সময় সংঘর্ষে ভক্ত রাসেল নিহত ও শতাধিক মানুষ আহত হন। পরে দরবারে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাট ও কবর থেকে নুরাল পাগলের লাশ তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং পুলিশের ওপরও হামলা ও গাড়ি ভাংচুর করে উত্তেজিত জনতা।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন