হোম > সারা দেশ > ঢাকা

সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাহীর মোড় নামক স্থানে সিএনজি-ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের নিহত হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া থেকে দরগ্রাম বাজারমুখী একটি সিএনজি দরগ্রাম থেকে সাটুরিয়া মুখী অটোরিকশা এলাহীর মোড়ে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা চালক রফিকুল ইসলামকে (৪৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের আজান মিয়ার পুত্র।

সিএনজি চালক বারেক (৪০) আহত হন। তাকেও মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বারেক দড়গ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের চান মিয়ার পুত্র।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর