হোম > সারা দেশ > ঢাকা

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ইসলামি বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতি রোধ করে। এ সময় ডাকাতেরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলমি বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার একপর্যায়ে ডাকাতের দল আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ডাকাতেরা দ্রুত পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এসআই

পুলিশের উপর হামলা, হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগ কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

আড়াইহাজারের সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন আটক

শ্রীপুরে ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা