হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দোতলা বাড়ির ছাদে কাজ করার সময় নিচে পড়ে রহিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিমা আক্তার ওই এলাকার হালিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ বাড়ির দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন রহিমা আক্তার। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ