হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

কালবৈশাখী ঝড়ো হাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌরুটে ছোট-বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কালবৈশাখী ঝড়ো হাওয়ার কারণে বিকেল ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

জেডএম

‘আমার দেশ’ সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ দুই বোন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে