হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বাজারে আগুন, ৫০ দোকান পুড়ে ছাই

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৫০টি দোকান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন একটি বাজারে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত ৫০টি দোকান এবং মালামাল পুড়ে গেছে।

কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার