হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়ায় বন্ধ লঞ্চ চলাচল

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

পদ্মা ও যমুনা নদীতে হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আমার দেশকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর দৌলতদিয়া ঘাটের সহকারী ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম।

তিনি জানান, পদ্মা-যমুনা নদীতে হঠাৎ করে প্রচণ্ড ঢেউ শুরু হয়েছে। এতে যাত্রীবাহী ছোট নৌযান বা লঞ্চ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে বিকেল সাড়ে ৪টা থেকে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে।

দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা গেছে, নদীর পানির রং ঘোলা হয়ে গেছে এবং প্রবল বাতাসের কারণে নদীতে ঢেউয়ের উচ্চতা অনেক বেড়ে গেছে। ফলে যাত্রীসহ নৌযানগুলো দুলে দুলে উঠছে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে আমার দেশকে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল