হোম > সারা দেশ > ঢাকা

ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বড় ভাই। শনিবার সকালে শহরের সাটিরপাড়া এলাকার পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৩০) রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজার এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, ছোট দেবর হাসানের সঙ্গে চৌয়ালার বাসিন্দা হাবিবের ছেলে নাইমের দ্বন্দ্ব ছিলো। এরমধ্যে নাইম আমার ননদ তাসলিমা বেগমকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু এতে সাড়া দেয়নি তাসলিমা। এ নিয়ে হাসান ও আমার স্বামীর মধ্যে বিরোধ ছিলো। এই বিরোধের জেরে আর নাইমের ভয়ে তারা গ্রামের বাড়ি চলে যায়। পরে আমরা সবাই মিলে বিষয়টি মিমাংসা করি। নাইম আবার ননদকে আবার বিরক্ত করতে থাকে। দেবরকে হত্যা করার হুমকি দেয়। এরপর আবার আমাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তিন দিন আগে মীমাংসা শেষে আবার আমরা চলে আসি। কিন্তু দেবর মীমাংসার পক্ষে ছিলো না। শহরে আসতে পারবে না ভেবে সে আমার স্বামীকে হত্যা করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সকালে রক্তাক্ত অবস্থায় আল আমিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় হাসান ও নাইমকে আটক করা হয়েছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। নাইমের নামে ১৩টি মামলা রয়েছে।

জেডএম

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫