হোম > সারা দেশ > ঢাকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ি পুকুরে এ ঘটনা ঘটে।

তারা হলেন- পশ্চিম দেওভোগ এলাকার অধ্যক্ষ মোস্তাকুর রহমানের ছেলে লাবিব ওয়াদি সোপান ( ২৪ ) এবং রাজধানীর মিরপুর এলাকার মেজর মুকিতের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা দু’জনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

তাদের সহপাঠী ওয়াসী, জানান, ৬ষ্ট সেমিস্টারের ১৫ জন বন্ধু পরীক্ষা শেষ হওয়ায় ওয়াসীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পা পিছলে আজওয়াদ (২২) তওসিফকে পানিতে ডুবে যেতে দেখে ওয়াদি তাকে উদ্ধার করতে গেলে দুই বন্ধুই পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন নিখোঁজ দুই জনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সহপাঠি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এমই

টঙ্গীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবর্ষণ

ঝুট ব্যবসা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি-কৃষক দলের সংঘর্ষ, আহত ১০

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা