হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত সুলতান মিয়া উপজেলার মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভিটিপাড়া গ্রামের এক বাড়িতে কাঠের আসবাব তৈরির কাজে যান সুলতান। সেখানে কাজ করার সময় বেলা সাড়ে ১০টার দিকে ড্রিল মেশিনের প্লাগ বৈদ্যুতিক সকেটে লাগানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু