হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

কনকনে শীত, ঘন কুয়াশা আর নিস্তব্ধ রাত। এমন রাতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট আরও তীব্র হয়ে ওঠে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে গভীর রাতে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান।

রোববার গভীর রাতে তিনি খাসেরকান্দী আশ্রয়ণ প্রকল্প, সাদারদীয়া আশ্রয়ণ, বিষনন্দী ফেরি ঘাট, রামচন্দ্রদী বাজার, আড়াইহাজার পুরান থানার লেবার কলোনি ও আড়াইহাজার পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষদের হাতে কম্বল তুলে দেন।

শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে, কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন তারা।

ইউএনও মো. আসাদুর রহমান বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাত-দিন বিবেচনা না করে যতটুকু সম্ভব সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

বিষনন্দী ফেরি ঘাট এলাকার এক শীতার্ত ব্যক্তি বলেন, সারা রাত কাঁপতে কাঁপতে কাটে। হঠাৎ ইউএনও স্যার এসে কম্বল দিলেন, মনে হলো কেউ আমাদের কথা ভাবছে। আজ রাতটা অন্তত শান্তিতে কাটবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর