হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল সেঁজুতির লাশ‎

পরিবারের দাবি হত্যাকাণ্ড

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

‎টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎‎সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎‎শিশু সেঁজুতির মা শোভা চন্দ্র ও বাবা ফালু চন্দ্র ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

‎এ ঘটনায় ওই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

‎মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সেঁজুতির পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন এবং সেঁজুতি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকলে তদন্ত করে দ্রুত দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

‎‎নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎‎জানা গেছে, শনিবার (২০ জুন) বিকেল ৪টার পর থেকে সেঁজুতি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়।

‎‎এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের একাধিক সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে, যেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

‎‎নিহত সেঁজুতির মা শোভা চন্দ্র বলেন, ‘আমার অনেক শত্রু আছে। ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’

‎‎সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিখোঁজের দুই দিন পর উপজেলা পরিষদ পুকুর থেকে সেঁজুতির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যুবদল নেতার দোকান যুবলীগ নেতার কাছে ভাড়া দিলেন বিএনপি নেতা

গাজীপুরে আবারও ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডামুড্যায় ভাঙা সড়ক মেরামত করল জামায়াত নেতা

শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা

শরীয়তপুরে আ.লীগের ঝটিকা মিছিলের পর এবার পোস্টারিং

ভরা মৌসুমে কাঁঠালের জমজমাট বেচাকেনা

নিকলী হাওরে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা কারাগারের কার্যক্রম শুরু