হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় আগুন, দুই হাজার মুরগির বাচ্চাসহ খামার ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি মুরগির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে খামারে থাকা এক মাস বয়সী দুই হাজার লেয়ার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সন্ধ্যায় সাটুরিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখরীনগর গ্রামের এরশাদ আলীর খামারে এ ঘটনা ঘটে।

এরশাদ আলী বলেন, ‘আগুন দেখে আমি চিৎকার শুরু করি। তখন এলাকাবাসী ছুটে আসেন। তারা আগুন নিভানোর চেষ্টা করেন। আগুনের

তীব্রতা এতটাই প্রকট ছিল যে অল্প সময়ের মধ্যে মুরগির বাচ্চাসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। প্রতিটি বাচ্চার ওজন ছিল ৩০০ থেকে ৪০০ গ্রাম।’

আগুন লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলেও জানান এরশাদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবরও দেয়া হয়। তারা আসার আগেই দুই হাজার মুরগির বাচ্চাসহ খামারটি পুড়ে যায়।

সাটুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ মজিবর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

/এফ/

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী