হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

মহব্বত হোসেন, টাঙ্গাইল

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর সংঘটিত হয়েছে।

গতকাল রাত বারোটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর বাড়িতে ১০-১৫ জন লোক হামলা চালায়। মুখবাঁধা অবস্থায় দুষ্কৃতিকারীরা এ সময় বাসার জানালায় পাটকেল নিক্ষেপ করে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। নিচে গ্যারেজে রাখা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িচালক লিটন মিয়া জানান, রাত বারোটার দিকে ১৫-১৭ জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা বাসার গ্লাসে ঢিল নিক্ষেপ করে। দুই তিনজন বাসার ভিতরে প্রবেশ করেছিল। তাদের বয়স ১৫ থেকে ২০ বছর। বাসায় হামলার ঘটনায় কাদের সিদ্দিকীর দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় কাদের সিদ্দিকী বাসাতেই ছিলেন।

গতকাল রাতের এই ঘটনার বিষয়ে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি