হোম > সারা দেশ > ঢাকা

ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়: হাসান সরকার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের স্বাধীনতা বিরোধী একটি দল কখনো আওয়ামী লীগের সাথে যায়, কখনো বিএনপির সাথে, কখনো জাতীয় পার্টির সাথে আঁতাত করে রাজনৈতিক ফায়দা লুটছে। তাদের কোনো চরিত্র নাই। তারা (জামায়াত) ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়।

বুধবার সকালে গাজীপুরের টঙ্গী তিলারগাতী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততার প্রতীক। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানীর রাহীম’ সংযোজন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ তার বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি।

তিলারগাতী হাজী এম এ গণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান লিটনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাবর আলী, আব্দুস সাত্তার, সামছুল হক, আব্দুর রহমান, হাজী জয়নাল আবেদীন, আবুল কাশেম, যুবদল নেতা সেলিম কাজল প্রমুখ।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর