হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানচাপায় দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অজ্ঞাত যানের চাপায় দুই যুবক নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার ভোর ৬টায় কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নেয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে বিকল হওয়া ট্রাকের দুই যুবক রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের চাপায় মারা যান। লাশ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন