হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-২০ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ধামরাই প্রতিনিধি, ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–২০ (ধামরাই) আসনে সর্বমোট ০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ডিসেম্বর) বিকেলের দিকে ধামরাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার (ইউএনও) কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-২০ আসনে জামাতের সাথে শরিক দলের এখনো কোনো সমঝোতা না হয় ধামরাইয়ে জামাতের শরিক দলেরাও নমিনেশন পেপার জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে ঢাকা–২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া একজন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিস) মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. তমিজ উদ্দিন, জাতীয় পার্টির আহছান খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত নাবিলা তাসনিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুর রউফ এবং খেলাফত মজলিসের মো. আশরাফ আলী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী আরজু মিয়া এ নিয়ে ধামরাই আসনে মোট মনোনয়ন দাখিলকারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ০৬ জনে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে