হোম > সারা দেশ > ঢাকা

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদ‌ণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শাহাদাত হোসেন (৪০) টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তার মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর থেকে কারাগারে ছিলেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্যান্য বন্দিদের সাথে শাহাদাত হোসেন পালিয়ে যায়।

এ ঘটনা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তারে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামির অবস্থান শনাক্তের জন্য সর্বাত্মক চেষ্টা করে। পরে দীর্ঘ সাত মাসের অব্যাহত চেষ্টার পর র‌্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করেছে।

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম