হোম > সারা দেশ > ঢাকা

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

নদী পাড়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন মানুষ। ছবি: আমার দেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীর গরিলাবাড়ী পাথরঘাট এলাকায় গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মুঈন। সে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টায় ৮ জন শিক্ষার্থী একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে ৭ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মুঈন নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মুঈনের বাবা মনিরুজ্জামান একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের দলনেতা মোস্তফা কামাল বলেন, “সকাল ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহযোগিতায় দুপুর ১২টা ৪০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করি। এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলবে। এরপরও তাকে উদ্ধার করা সম্ভব না হলে আগামীকাল পুনরায় অভিযান পরিচালনা করা হবে। দুইজন ডুবুরিসহ মোট চারজন সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর