হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার মোহাম্মদ আলী অন্তু ও একই এলাকার বাসিন্দা মো. সুজন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের ধারণা, দ্রুতগতিতে চালানোর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকির আকরাম হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে শিবচর হাইওয়ে থানাকে ঘটনা অবহিত করা হয়। পরে তারা এসে লাশ গ্রহণ করে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন