হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগ নেতার সকালে ফ্লাইট দুপুরে মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গোপালপুর (টাঙ্গাইল)

সবাইকে ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমানোর কথা থাকলেও সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আজমত। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শুক্রবার সকালের ফ্লাইটে কুয়েত যাওয়ার কথা ছিল এই যুবলীগ নেতার, কিন্তু তার আগেই মৃত্যুবরণ করেন তিনি। তার বাবা, মা, স্ত্রী, দু’সন্তান আছে।

জানা যায়, সাবেক এই নেতা আওয়ামী সরকার পতনের পর আত্মগোপনে থেকে আট লাখের অধিক টাকা খরচ করে শ্রমিক ভিসায় পাড়ি জমাতে চেয়েছিলেন কুয়েতে। কিন্তু ফ্লাইটের এক দিন আগে হার্ট অ্যাটাক করেন তিনি। পরে তাকে পাশের থানা ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে টাঙ্গাইল সদর হসপিটালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে আবার ঢাকায় পাঠানো হয়। ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাঝপাড়া কেন্দ্রীয় গোরস্থান মাঠে দাফন করা হয়।

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল