হোম > সারা দেশ > ঢাকা

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় উপজেলার সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি সোলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন— ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি মোজাফ্ফর হোসেন, সাহরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাঈমুর রহমান, সাহরাইল বাজার মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন এবং স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেন মৃধা।

বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের যেসব ঘটনা ঘটছে, তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ধর্মীয় বিভেদ সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।

একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি মুসলিম নির্যাতনের ঘটনায় কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

পরে একটি বিক্ষোভ মিছিল ঈদগাহ মাঠ থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে কালাচাঁন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

সবশেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং নির্যাতিতদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর