হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুর-১ আসনে ৭ বিএনপি নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ৭ নেতাকর্মীর সাংগঠনিক দায়িত্ব ফিরিয়ে দিয়েছে বিএনপি। রোববার জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং তাদের পূর্বের দায়িত্ব পুনর্বহাল করা হলো। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর সরদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম, মধুখালী উপজেলার বিএনপির সদস্য আরিফুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক, জাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজাদ খান।

বিজ্ঞপ্তিতে আরো সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে। বহিষ্কৃত নেতাদের পুনর্বাসন ও পুনরায় দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে ফরিদপুর জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তৃণমূলের একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও, আরেক অংশ দলীয় শৃঙ্খলার পরিপন্থি হিসেবে মনে করছেন।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি