হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের জন্মদিন পালন, গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সংগঠনটির কর্মী হিসেবে গোপনে কর্মসূচিটি পালন করে।

মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীরা হলেন নেত্রকোনার দুর্গাপুরের তানভীর আহমেদ, টাঙ্গাইলের নাগরপুরের পার্থ হালদার, কক্সবাজার সদরের অমিত বিশ্বাস, ভোলার কাজিরহাটের নাঈম ইসলাম ও পাবনার ভাঙ্গুড়ার আবদুর রহমান। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, শনিবার রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা তৈরি হয়।

এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে সোমবার রাতে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়। মঙ্গলবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তুললে তাদের কারাগারে পাঠানো হয়।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা