হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হচ্ছেন মো. কাওসার ও কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দেশে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটকে টার্গেট করে জাল টাকা কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দার ( ডিবি) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কেরানীগঞ্জ মডেল থানার ভাংনা মুজিবনগর কামাল হোসেনের ৫ তলা বাড়ির ৩য় তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশ চক্রের সদস্য কাওসারকে গ্রেপ্তার করেন। পরে তার তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক কামাল হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, কাওসারের কাছ থেকে জাল ছয় লাখ এবং কামালের কাছ থেকে জাল দুই লাখ টাকা, মোট আট লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, জাল টাকা তৈরির কাগজ, কালি, হ্যান্ড সিলার, ডাইসসহ বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।

এএস

ফতুল্লায় সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ আটক-১০

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সভা

চাঁদা না পেয়ে কারখানায় হামলা-লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে হেফাজতের সমাবেশ

মা-বাবাকে মারধরের ঘটনায় ছেলের দুই মাসের কারাদণ্ড

প্রবাস থেকে ১০ বছর পর মেয়ের বিয়ের স্বর্ণ নিয়ে ফিরছিলেন বাবা, পথে যা ঘটল

ভৈরবে আম পাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত

গাজীপুরে ধান গবেষণায় নতুন ডিজি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

ক্রসিংয়ে আটকা বালুভর্তি ট্রাক, ১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক