হোম > সারা দেশ > ঢাকা

জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের অভিযোগ

মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়িবাড়ী বালিকা দাখিল মাদ্রাসায় জাল সনদ ব্যবহার করে শিক্ষক নিয়োগ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসেম আকন্দ এই মামলা করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসার সভাপতি ও ভারপ্রাপ্ত সুপার যোগসাজশে ভুয়া সনদপত্র তৈরি করে তিনজনকে শিক্ষক পদে নিয়োগ দেন। অভিযুক্তরা নিয়োগ পেয়ে ১৭ লাখ ৫৬ হাজার ৮৩৮ টাকা সরকারি কোষাগার থেকে বেতন ও ভাতা হিসেবে আত্মসাৎ করেন।

এজাহারে জানানো হয়, ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষকরা নিয়োগ পেয়েছিলেন। পরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তদন্তে এই সনদগুলো জাল প্রমাণিত হয়। তদন্ত শেষে অধিদপ্তর অভিযুক্ত শিক্ষকদের এমপিও বাতিল করে এবং তাদের বেতন বাবদ উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেয়।

মামলার বিবরণীতে আরও উল্লেখ করা হয়, ভুয়া সনদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে সুপার জবাবদিহি চাইলে তারা উত্তেজিত আচরণ করেন এবং সুপারকে প্রাণনাশের হুমকি দেন।

মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন হওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এমএস

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী