হোম > সারা দেশ > ঢাকা

খোকন দাস হত্যা মামলায় তিন আসামি দুই দিনের রিমান্ডে

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ও বিকাশ ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার রাতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন মল্লিক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার হওয়া সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক মুঠোফোনে বলেন, খোকন চন্দ্র দাসের আসামিদের আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদেরকে আজ ও আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আবার আদালতে নেওয়া হবে।

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

দুই মাস পর কবর থেকে তোলা হলো কৃষকদল নেতার লাশ