হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় সাড়ে ৩২ কেজি ওজনের বৃহৎ আকৃতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে উদ্ধারকৃত কচ্ছপটি নিকটবর্তী পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। রোববার বিকেলে শিবচর বরহামগঞ্জ কলেজের পাশে সড়ক থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

উদ্ধার কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম এবং এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা  হচ্ছে।

জানা গেছে, চাঁদপুরের জেলেদের জালে ধরা পড়া কচ্ছপটি স্থানীয় দুই জেলে শিবচরে নিয়ে আসেন। শিবচর বাজারে বিক্রির উদ্দেশ্যে আনার পর এটি কলেজসংলগ্ন সড়কের পাশে রশি দিয়ে বেঁধে রাখা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা মৎস্য কর্মকর্তা কচ্ছপটি উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী জানান, কচ্ছপটি চাঁদপুরে নদীতে ধরা পড়েছিল। পরে দুই জেলে এটি কিনে শিবচরে নিয়ে আসেন এবং ক্রেতাদের কাছে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে চেয়েছিলেন। এ সময় খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করেন।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘কলেজের রাস্তার পাশে অজ্ঞাত কেউ কচ্ছপটি রশি দিয়ে বেঁধে রেখেছিল। সেখান থেকে আমাদের জানানো হলে আমরা শিবচর থানার পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী এলাকার পদ্মা নদীতে অবমুক্ত করি। এ ঘটনায় জড়িত কারও পরিচয় আমরা জানতে পারিনি।’

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা, ৭ পুলিশ আহত

নরসিংদীতে ওবায়দুল্লাহর বাড়িতে শোকের মাতম

রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, দিশাহারা কৃষক

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা-হুমকির অভিযোগে জিডি

উড়াল সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান

যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকায় নরসিংদীর যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার, গ্রামে চলছে শোক

আমার দেশ সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল, ধামরাইয়ে শোকের ছায়া

নবনির্বাচিত জামায়াত এমপির সঙ্গে বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ